গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:২৯ এএম ২০২৬
দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন
ছবি

মন্ত্রী দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ -ছবি সংগৃহীত

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফীক নাওয়াজ। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসা ও দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি।

২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ২৬ এপ্রিল হুইলচেয়ারে করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। সেখানে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন তিনি। ওই সময় স্বজনদের সহায়তায় হুইলচেয়ারে বসেই ট্রাইব্যুনালে প্রবেশ করেন তৌফীক নাওয়াজ।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। আইন পেশার পাশাপাশি সংগীতের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল।

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একাধিক মামলায় আসামি হয়ে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। স্বামীর অসুস্থতার কারণে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য গত ২৭ মাসে সাত দিন আবেদন করেছিলেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে সাড়া মেলেনি।

তৌফীক নাওয়াজের মৃত্যুর পর এবার দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য নতুন করে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হবে।

এদিকে তৌফীক নাওয়াজের জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জে আর ওয়াদুদ টিপু।


দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর কারাবন্দি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

চব্বিশের আন্দোলনের পর গ্রেপ্তার হওয়া দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক আছেন।

দীপু মনির স্বামীর মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে ও জানাজা-দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তির আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
সানা/আপ্র/১৯/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে