গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের অনুষ্ঠান

‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত
ছবি

বামে) ডকুমেন্টারিতে মিজানুর রহমান সোহেলের ছবি, (ডানে) মিজানুর রহমান সোহেল -ছবি সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাঁকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্য উপস্থাপনায় মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাঁকে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়। তবে ছবির সঙ্গে নাম দেওয়া হয় সাংবাদিক সোহেল আকাঞ্জির।

এ ঘটনায় মিজানুর রহমান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে বলেন, তিনি লেখক ও সাংবাদিক এবং এখনো জীবিত আছেন। অনুষ্ঠানের পর পরিচিতজন, সহকর্মী ও সাংবাদিকদের অনেকে তাঁকে ফোন করে তিনি বেঁচে আছেন কি না জানতে চেয়েছেন বলেও জানান তিনি। ফলে তাঁকে বারবার বলতে হয়েছে, ‘আমি মরি নাই।’

সোহেলের ভাষ্য, একজন জীবিত মানুষকে মৃত বা শহীদ হিসেবে উপস্থাপন করা শুধু তথ্যগত ভুল নয়, এর সামাজিক ও পেশাগত প্রভাবও রয়েছে। ভুল তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, প্রকাশ্য কোনো অনুষ্ঠানের উপস্থাপনায় একজন সাংবাদিকের নাম ও ছবি ব্যবহারের আগে তথ্য যাচাই করা হয়নি কেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাইয়ের দায়িত্ব আরো বেশি গুরুত্ব পাওয়ার কথা বলেও উল্লেখ করেন তিনি।

সোহেল বলেন, তিনি কাউকে অযথা অভিযুক্ত করতে চান না। তবে এ ভুলের দায় কার, কারা তথ্য সংগ্রহ ও যাচাই করেছেন এবং কার অনুমোদনের পর উপস্থাপনাটি অনুষ্ঠানে দেখানো হয়েছে-সে বিষয়ে তিনি দায়িত্বশীল ব্যাখ্যা ও সংশোধন চান।

ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের আমন্ত্রণপত্রে বলা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের স্মৃতিচারণ এবং তাঁদের ভূমিকা তুলে ধরতেই এ আয়োজন। সেই অনুষ্ঠানে একজন জীবিত সাংবাদিককে শহীদ হিসেবে উপস্থাপনের ঘটনায় তথ্য যাচাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অনুষ্ঠানের তথ্যচিত্রে শহীদ সাংবাদিকের নাম ঠিক ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটি ভুল হয়েছে। বিষয়টি সংশোধন করা হবে এবং এ বিষয়ে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তিও দেওয়া হবে।

পরে জাতীয় নাগরিক পার্টির গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুলটি একান্তই অনিচ্ছাকৃতভাবে হয়েছে। অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত নাম উল্লেখ করে তাঁর কাছে এবং সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।
সানা/আপ্র/১৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
০৬ অক্টোবর ২০২৬

বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

অজ্ঞাত একটি ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম...

আট মাস পর যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু
০৬ অক্টোবর ২০২৬

আট মাস পর যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু

গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আবার ইউরিয়া সার উৎপা...

স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে দক্ষ করার উদ্যেঠস নিয়েছে সরকার
০৬ অক্টোবর ২০২৬

স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে দক্ষ করার উদ্যেঠস নিয়েছে সরকার

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই
০৬ অক্টোবর ২০২৬

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে