গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চ্যাপা শুঁটকির সবজি ভুনা: দেশি স্বাদের দারুণ এক পদ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৬:৪৬ এএম ২০২৬
চ্যাপা শুঁটকির সবজি ভুনা: দেশি স্বাদের দারুণ এক পদ
ছবি

ছবি সংগৃহীত

চ্যাপা শুঁটকির তীব্র ঘ্রাণ আর বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই ভুনা ভাতের সঙ্গে খেতে অসাধারণ। ঘরোয়া উপায়ে খুব সহজেই রান্না করা যায় এই ঐতিহ্যবাহী পদ।

উপকরণ

* চ্যাপা শুঁটকি – ৫০ গ্রাম
* মিষ্টিকুমড়া (কিউব করা) – ১ কাপ
* বেগুন – ১ কাপ
* গাজর – আধা কাপ
* শিম – আধা কাপ
* টমেটো – আধা কাপ
* আলু – ২টি
* পেঁয়াজ কুচি – ১ কাপ
* রসুন কুচি – ২ চা-চামচ
* আদাবাটা – ১ চা-চামচ
* তেজপাতা – ২টি
* শুকনা মরিচ – ২টি
* কাঁচামরিচ – ৪–৫টি
* হলুদবাটা – ১ চা-চামচ
* আস্ত জিরা – ১ চা-চামচ
* নারকেলবাটা – ১ টেবিল চামচ
* লবণ – স্বাদমতো
* তেল – পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে চ্যাপা শুঁটকি তাওয়ায় হালকা ভেজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব সবজি ধুয়ে ছোট টুকরো করে কেটে অল্প তেলে হালকা ভেজে আলাদা করে রাখুন।

এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচির অর্ধেক দিন। এতে আদাবাটা, রসুন কুচি, তেজপাতা, হলুদ, লবণ ও বাটা শুঁটকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে নারকেলবাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন।

এরপর ভেজে রাখা সবজিগুলো কড়াইয়ে দিয়ে আধা কাপ পানি যোগ করুন। কাঁচামরিচ ফালি করে বা আস্ত দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, যাতে সবজি নরম হয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশে যায়।

সবজি মাখামাখা হয়ে এলে ওপর থেকে বাকি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, আস্ত জিরা ও সামান্য সরিষার তেল দিয়ে ফোড়ন দিন। এরপর চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পরিবেশন পরামর্শ: লেবু, কাঁচা মরিচ ও পেঁয়াজের সালাদের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরো বেড়ে যাবে।

এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে