গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমের খোসা না ফেলে ঘরের পাঁচ কাজে লাগাতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
আমের খোসা না ফেলে ঘরের পাঁচ কাজে লাগাতে পারেন
ছবি

নিজস্ব প্রতিবেদক:

আম খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। কিন্তু এই খোসাতেও থাকে ফলের কিছু পুষ্টিগুণ ও স্বাভাবিক সুবাস, যা বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব। সামান্য কৌশল জানলেই আমের খোসা হয়ে উঠতে পারে বেশ উপকারী। নিচে দেওয়া হল কয়েকটি সহজ ব্যবহার।

ঘরের দুর্গন্ধ দূর করতে প্রাকৃতিক ফ্রেশনার
বিভিন্ন জাতের আমের মতো তাদের খোসার গন্ধও আলাদা ও মনোরম হতে পারে। রান্নাঘর বা ঘরের অস্বস্তিকর গন্ধ দূর করতে একটি পাত্রে পানি নিয়ে তাতে আমের খোসা ফুটিয়ে নিন। ফুটন্ত পানির বাষ্পে ছড়িয়ে পড়বে হালকা সুগন্ধ। চাইলে সেই পানি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে রেখে পরিষ্কারের সময়ও ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব
আমের খোসা রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করা যায়। আমে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনের কিছু উপাদান খোসাতেও থাকে। এই গুঁড়া ত্বকের পরিচর্যায় হালকা স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে।

সুগন্ধি জেলি তৈরিতে
ভালোভাবে ধোয়া আমের খোসা অল্প পানিতে সিদ্ধ করুন। এরপর খোসা ছেঁকে তুলে ফেলুন। যে পানিতে খোসা সিদ্ধ হয়েছে, তাতে পর্যাপ্ত চিনি যোগ করে নেড়ে গলিয়ে নিন। স্বাদ অনুযায়ী সামান্য লবণ মেশাতে পারেন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন এবং কাচের বোতল বা বয়ামে সংরক্ষণ করুন। এতে আমের খোসার মিষ্টি সুবাস বজায় থাকবে।

জৈব সারের উপাদান হিসেবে
আমের খোসা শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলে তা ধীরে ধীরে পচে বিভিন্ন খনিজ উপাদান মাটিতে যোগ করে। ফলে এটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করতে পারে। এছাড়া খোসা পানিতে ভিজিয়ে রেখে তরল সারও তৈরি করা সম্ভব।

গাছের সুরক্ষায় সহায়ক
খোসা ছোট ছোট টুকরো করে টবের মাটিতে ছড়িয়ে রাখা যেতে পারে। আমের খোসার গন্ধ কিছু ধরনের পোকামাকড় দূরে রাখতে সাহায্য করতে পারে, ফলে গাছের পরিচর্যায় এটি একটি অতিরিক্ত সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করা যায়।

আমের খোসা শুধু বর্জ্য নয়; ঘরের সুগন্ধ বজায় রাখা, ত্বকের যত্ন, জেলি তৈরি, জৈব সার প্রস্তুত এবং বাগানের কাজে এটি বিভিন্নভাবে ব্যবহার করা সম্ভব। তাই পরের বার আম খাওয়ার পর খোসা ফেলে দেওয়ার আগে একবার ভাবতেই পারেন।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে