গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গরমে বারান্দার টবে সহজে চাষযোগ্য সবজি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৬:২৩ এএম ২০২৬
গরমে বারান্দার টবে সহজে চাষযোগ্য সবজি
ছবি

ছবি সংগৃহীত

গরমের সময়ে অল্প জায়গাতেই বারান্দার টবে সহজে কিছু সবজি চাষ করা যায়। সামান্য যত্ন আর নিয়মিত পরিচর্যায় মিলতে পারে টাটকা ও স্বাস্থ্যকর সবজি।

লাউ

গরম ও বর্ষা— দুই মৌসুমেই ভালো জন্মায়। বড় টব বা ড্রামে চারা লাগানো ভালো।

প্রতিদিন ৫-৬ ঘণ্টা রোদ দরকার
মাটিতে গোবর সার মেশালে দ্রুত বাড়ে
পানি জমতে দেওয়া যাবে না
মাচা তৈরি করলে ফলন বাড়ে

বেগুন

টবে বেগুন চাষ এখন খুব জনপ্রিয়।

ঝুরঝুরে দোআঁশ মাটি ভালো
অতিরিক্ত রোদে কিছুটা ছায়া দরকার
জৈব সার দিলে ফলন বাড়ে
নিয়মিত পানি দিতে হবে


কাঁচামরিচ

ছোট জায়গার জন্য আদর্শ সবজি।

ছোট টবেই ভালো জন্মায়
কয়েক ঘণ্টা রোদ প্রয়োজন
অতিরিক্ত পানি ক্ষতিকর
নিমতেল স্প্রে করলে পোকা কমে


টমেটো

গরম সহনশীল জাতের টমেটো গ্রীষ্মেও চাষ করা যায়।

মাঝারি টব ব্যবহার করুন
খুঁটি দিয়ে গাছ বেঁধে দিলে ভালো হয়
নিয়মিত পানি ও জৈব সার প্রয়োজন


ঢ্যাঁড়স

গরমের জন্য খুব উপযোগী সবজি।

দ্রুত বড় হয়
বড় টব বা গ্রো ব্যাগে ভালো জন্মে
পর্যাপ্ত রোদ দরকার
কম পরিচর্যাতেই ফলন পাওয়া যায়


পুঁইশাক

বারান্দার জন্য দারুণ একটি লতানো সবজি।

গরমে দ্রুত বাড়ে
মাঝারি টবেই চাষ সম্ভব
মাচা দিলে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে
নিয়মিত পাতা সংগ্রহ করা যায়
টবে সবজি চাষের গুরুত্বপূর্ণ টিপস
সকালে বা বিকেলে পানি দিন
পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখুন
জৈব সার ব্যবহার করুন
অতিরিক্ত রোদে মাটি শুকিয়ে গেলে দ্রুত পানি দিন
শুকনো পাতা ও আগাছা নিয়মিত পরিষ্কার করুন

অল্প জায়গাতেই এভাবে ছোট্ট সবজি বাগান গড়ে তুললে যেমন টাটকা খাবার পাওয়া যায়, তেমনি মানসিক প্রশান্তিও মেলে।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে