গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

আজ বিশ্ব মা দিবস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
আজ বিশ্ব মা দিবস
ছবি

আজ বিশ্ব মা দিবস

মা—এই ছোট্ট শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর মমতা, ভালোবাসা আর ত্যাগের গল্প। সন্তানের সুখের জন্য নিজের সব কষ্ট হাসিমুখে সহ্য করা মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতেই আজ বিশ্ব মা দিবস পালিত হচ্ছে দেশে-বিদেশে।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালন করা হয় মা দিবস। বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন অনেকে। কেউ মাকে ফুল দিচ্ছেন, কেউ উপহার, আবার কেউ শুধু একটু সময় কাটিয়েই মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।

মা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, এটি মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ। কারণ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান। নিজের সুখ বিসর্জন দেন। কিন্তু বিনিময়ে কিছুই চান না।

ইতিহাস বলছে, আধুনিক মা দিবসের শুরু যুক্তরাষ্ট্রে। ১৯০৭ সালে আনা জারভিস নামের এক নারী তার মায়ের স্মরণে প্রথম এই আয়োজন করেন। পরে ১৯১৪ সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস ঘোষণা করা হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।

বাংলাদেশেও দিনটি ঘিরে বাড়ছে আয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিশেষ অনুষ্ঠান করছে। অনেক দোকানে মা দিবস উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও উপহারের আয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের জন্য নয়, প্রতিদিনের আচরণেই তা প্রকাশ করা উচিত। কারণ পৃথিবীতে সব সম্পর্ক বদলে গেলেও ‘মা’ শব্দটি আজও নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শিমজাতীয় খাবারে কমতে পারে খারাপ কোলেস্টেরল
০৯ নভেম্বর ২০২৬

শিমজাতীয় খাবারে কমতে পারে খারাপ কোলেস্টেরল

নিয়মিত শিমজাতীয় খাবার খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমতে পারে। বিশেষ করে কম ঘনত্বের লাইপোপ্রোটিন (এ...

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়, নেপথ্যে ছয় কারণ
০৯ নভেম্বর ২০২৬

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়, নেপথ্যে ছয় কারণ

বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু নারী-পুরুষের বৈধ সম্পর্কের বন্ধন নয়; বরং পর...

মিষ্টিতে ভেজাল আছে কি না, বুঝবেন যেভাবে
০৮ নভেম্বর ২০২৬

মিষ্টিতে ভেজাল আছে কি না, বুঝবেন যেভাবে

আমাদের অনেকেরই মিষ্টির প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। রসগোল্লা, সন্দেশ, লাড্ডু, বরফি কিংবা রসমালাই—পছন্...

উন্নত দেশের ভ্রমণ ভিসা পেতে ১০ পরামর্শ
০৮ নভেম্বর ২০২৬

উন্নত দেশের ভ্রমণ ভিসা পেতে ১০ পরামর্শ

প্রথম বিশ্ব বা উন্নত দেশ বলতে সাধারণত শেনজেনভুক্ত দেশ, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই