গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জেল নেইল পলিশ তুলবেন যে পদ্ধতিতে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০৩ এএম ২০২৬
জেল নেইল পলিশ তুলবেন যে পদ্ধতিতে
ছবি

ছবি সংগৃহীত

জেল নেইল পলিশ বহুদিন ধরে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয়। চকচকে ও নিখুঁত ফিনিশ প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। তবে এই উজ্জ্বলতার আড়ালেই লুকিয়ে থাকতে পারে নখের ক্ষতি। দীর্ঘদিন জেল নেইল পলিশ থাকলে নখের উপরের স্তরে খসখসে ভাব, ফাটল এবং আর্দ্রতার অভাব দেখা দিতে পারে। অনেক সময় নখ দুর্বল হয়ে পড়ে এবং প্রাণহীন দেখায়।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম না মেনে জেল পলিশ তুললে নখ ভেঙে যায়, দুর্বল হয়ে যায় বা সাদা দাগ পড়ে। তাই সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি।

আসুন জেনে নেওয়া যাক জেল নেইল পলিশ তুলবেন যেভাবে-

১. নখের ওপরের স্তর ঘষে নেওয়া
প্রথমে ১৮০-গ্রিট নেইল ফাইল দিয়ে জেল নেইলের চকচকে স্তরটি আলতোভাবে ঘষে তুলুন। এতে অ্যাসিটোন সহজে ভেতরে ঢুকে পলিশ কার্যকরভাবে বের হতে পারে।

২. তুলা প্রস্তুত
প্রতিটি নখের মাপে ছোট করে তুলা কেটে নিন। এটি অ্যাসিটোনকে ত্বকের ওপর ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে।

৩. নখ মুড়ে দেওয়া
অ্যাসিটোনে ভেজানো তুলা প্রতিটি নখের ওপর রাখুন এবং অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক ফুড র‍্যাপ দিয়ে মুড়ে দিন। এতে তুলা শক্তভাবে নখের সঙ্গে বসে থাকবে এবং অ্যাসিটোন কার্যকর হবে।

৪. চারপাশে ত্বক সুরক্ষিত করা
নখের চারপাশে এবং কিউটিকলে পেট্রোলিয়াম জেলি বা তেল মাখুন। এতে অ্যাসিটোনের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে।

৫. অপেক্ষা করা
প্রায় ১০ মিনিট ধরে নখে মুড়ে রাখুন। সময় শেষ হলে আলতো করে চেপে ঘষে তুলুন। এতে পলিশ ফ্লেক আকারে উঠে আসে।

৬. সরঞ্জাম ব্যবহার এড়ানো
কাঠের স্টিক বা ধাতব পুশার ব্যবহার না করা ভালো। এগুলো নখ ভেঙে দিতে পারে। ভেজা গরম তোয়ালে দিয়ে আলতো করে ঘষলেই অবশিষ্ট পলিশ উঠে আসে।

নখের যত্ন
জেল পলিশ তুলে নখ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে হালকা বাফার দিয়ে নখের উপরের স্তর মসৃণ করুন, তবে খুব বেশি ঘষবেন না। নখের বৃদ্ধির দিক মেনে আস্তে পলিশ করা উচিত। এরপর কিউটিকল অয়েল এবং ঘন হ্যান্ড ক্রিম ব্যবহার করে আর্দ্রতা ফিরিয়ে আনুন। নিয়মিত এই যত্ন নখকে সুস্থ রাখে।

বিশেষ ট্রিটমেন্ট
বিশেষ ট্রিটমেন্টগুলোর মধ্যে পুষ্টিকর মাস্ক ও ভিটামিন থেরাপি নখের দুর্বল প্রান্তকে মজবুত করে। হালকা হ্যান্ড মাসাজ রক্ত সঞ্চালন বাড়ায় এবং নখে প্রয়োজনীয় পুষ্টি দ্রুত পৌঁছাতে সাহায্য করে। প্যারাফিন থেরাপিতে প্রথমে হাত জীবাণুমুক্ত করা হয় এবং মাসাজ অয়েল লাগানো হয়, এরপর হাতকে গরম প্যারাফিনে ডুবিয়ে কিছু সময় রাখা হয়। এই প্রক্রিয়া ত্বকের রন্ধ্র খুলে দেয়, তেল গভীরে প্রবেশ করে এবং নখ ও ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে, ফলে নখ সুস্থ ও উজ্জ্বল থাকে।

নিয়মিত সঠিক যত্ন নিলে জেল পলিশের পরও নখ ফিরে পায় উজ্জ্বলতা, শক্তি ও স্বাস্থ্য। সঠিক পদ্ধতি মানলে নখ দেখতে সুন্দর থাকে এবং দীর্ঘদিন সুস্থ থাকে।

সূত্র: এনডিটিভি, ভোগ

এসি/আপ্র/০১/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে
০৮ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ-রসুনের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন যেভাবে

প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ও রসুন অপরিহার্য উপকরণ। রান্নার প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিনই এসবের বিপুল...

ইলিশের জালি কাবাবের রেসিপি
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইলিশের জালি কাবাবের রেসিপি

জালি কাবাব তো অনেক খেয়েছেন। মাংসের জালি কাবাব খেয়ে থাকলেও ইলিশ মাছ দিয়ে তৈরি জালি কাবাবের স্বাদ নিয়ে...

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!
০৮ সেপ্টেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা কি নিরাপদ!

জ্বর হলে গোসল করা যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। প্রচলিত ধারণায় কেউ কেউ মনে করেন, জ্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই