গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৮ এএম ২০২৬
মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
ছবি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আড়িপাতার প্রমাণ তাঁর ফোনেই রয়েছে। এ নিয়ে মোদীর সঙ্গে সরাসরি মুখোমুখি বিতর্কেরও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে কোনও যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি রাহুল।

শুক্রবার (১৩ নভেম্বর) অনলাইনে সমর্থকদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে নিজের মোবাইল ফোন উঁচিয়ে ধরে এ অভিযোগ করেন রাহুল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ নামের ওই আয়োজনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, ‘আমার এই ফোনে সব ধরনের প্রমাণ আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তিনি আড়ি পেতেছেন।’

ফোনটি হাতে তুলে ধরে তিনি আরো বলেন, ‘প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে। আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ আমার ফোনে আড়ি পাতেন তিনি।’

রাহুলের অভিযোগ, শুধু তাঁর ফোন নয়, পেগাসাস নামের নজরদারি সফটওয়্যারের মাধ্যমে আরো অনেক রাজনীতিকের ফোনেও নজরদারি চালানো হয়েছে। এর আগেও একাধিকবার এ অভিযোগ তুলেছেন তিনি।

২০২৩ সালে রাহুল দাবি করেছিলেন, তাঁর নিজের ফোনেও পেগাসাস সফটওয়্যার ছিল। অনেক রাজনীতিকের ফোনেও এই সফটওয়্যার রয়েছে। সে সময় তিনি বলেছিলেন, ‘গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কারণ, আমরা আপনাদের কথাবার্তা রেকর্ড করছি।’

তবে নরেন্দ্র মোদীর সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

শুক্রবারের অনুষ্ঠানে মোদীর সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, মুখোমুখি বিতর্ক হলেই চূড়ান্তভাবে প্রমাণ হয়ে যাবে, কে ‘বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং দেশবিরোধী’। এ বিষয়ে তাঁর কাছে ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি হস্তক্ষেপ ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।

তবে বিজেপি নেতারা বরাবরই রাহুলের এ চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে আসছেন। তাঁদের অভিযোগ, লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর আগে প্রশ্ন তুলেছিলেন, পার্লামেন্টে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাহুল কেন বারবার প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য আলাদা কোনও স্থানে যাওয়ার আহ্বান জানাচ্ছেন? সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা
১৩ নভেম্বর ২০২৬

পশ্চিমা স্যাটেলাইটের কাছে রুশ মহাকাশযান, হামলার শঙ্কা

মহাকাশে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রাশিয়ার সামরিক মহাকাশযানের সন্দেহজনক গতিবিধি নতুন কর...

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর
১৩ নভেম্বর ২০২৬

জাকির নায়েকের সংগঠনের নিষেধাজ্ঞা বাড়লো আরো পাঁচ বছর

ভারতে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ধর্মপ্রচারক জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআর...

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের
১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স...

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
১৩ নভেম্বর ২০২৬

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আবারো হামলা হয়েছে ইরানে। এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে