গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তামিলনাড়ৃতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০২ এএম ২০২৬
তামিলনাড়ৃতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
ছবি

ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি জেলার বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছেন মুসল্লি। গতকাল শুক্রবার জেলার থেন্নুরে সান্ধাই ময়দানে অনুষ্ঠিত এ প্রার্থনায় যোগ দিয়েছেন ২ হাজার জনেরও বেশি মুসল্লি।

ভারতে এখন বর্ষাকাল চললেও তামিলনাড়ুতে এখনো পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে প্রায় দিনই তাপমাত্রার পারদ চড়ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ব্যাপক উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের অভাবে তিরুচিরাপ্পল্লির ওপর দিয়ে বয়ে যাওয়া কাবেরী নদীর পানি কমে গেছে, শুকিয়ে গেছে অনেক পুকুর-হ্রদ। ফলে সাধারণ জনগণ, কৃষক এবং গৃহপালিত পশু-পাখি ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে।  

এমন পরিস্থিতিতে সম্প্রতি তিরুচিরাপ্পল্লি জেলা জামায়াতুল উলামা সভা থেন্নুরের সান্ধাই ময়দানে সালাত আল-ইসতিসকার (বৃষ্টির প্রার্থনা জানিয়ে বিশেষ নামাজ) ডাক দেন। সেই আহ্বানে সাড়া দিয়েই গতকাল সন্ধাইয়ে জড়ো হয়েছিলেন এই মুসলিমরা।

শুক্রবারের সালাত আল ইসতিসকায় নেতৃত্ব দিয়েছেন জামায়াতুল উলাামা সভার তিরুচিরাপ্পল্লি জেলা শাখার প্রেসিডেন্ট মুহম্মদ নুরুল হক রাশাদি এবং সেক্রেটারি আমুল হাসান হযরত।

এদিকে, প্রতিকূল আবহাওয়া পর্যবেক্ষণ এবং সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। এই কমিটির প্রধান কাজ হবে চলমান এল নিনো আবহাওয়া প্যাটার্ন পর্যালোচনা করে এবং সম্ভাব্য বন্যা, খরা এবং অতিবর্ষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির হার কমাতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

সূত্র : এএনআই

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত...

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই