গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

জাপানের রেলওয়েতে স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৪ এএম ২০২৬
জাপানের রেলওয়েতে স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল
ছবি

ছবি সংগৃহীত

জাপানের ওয়াকায়ামা প্রদেশের কিশিগাওয়া লাইনে নতুন করে স্টেশনমাস্টার হিসেবে নিয়োগ পেয়েছে একটি বিড়াল। ‘ইয়োনতামা’ নামের ক্যালিকো রঙের এই বিড়ালকে বুধবার আনুষ্ঠানিকভাবে কিশি স্টেশনের স্টেশনমাস্টার হিসেবে ঘোষণা করে ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে রেলওয়ের প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা ইয়োনতামার গলায় পদক পরিয়ে দেন। এতে স্থানীয় মানুষ, ভক্ত, আলোকচিত্রী ও কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি ছিল। ইয়োনতামা কিশিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশনমাস্টার। তার পূর্বসূরি নিতামা গত বছরের নভেম্বরে মারা যাওয়ার পর তাকে সম্মানসূচক স্টেশনমাস্টার ঘোষণা করা হয়।

এদিন আরো পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন ‘স্টেশনমাস্টার প্রার্থী’ রোকুতামাকে। গত বসন্তে উদ্ধার করা এই তরুণ বিড়ালটি ধীরে ধীরে দায়িত্বে অভ্যস্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০০৭ সালে প্রথমবার একটি পথবিড়াল ‘তামা’-কে স্টেশনমাস্টার নিয়োগ দেওয়ার পর কিশিগাওয়া লাইন ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্যটকদের আগমনে রেললাইনের আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়ায়।

গবেষকদের মতে, তামার কারণে কয়েক বছরে শত কোটি ইয়েনেরও বেশি অর্থনৈতিক সুফল আসে।

ইয়োনতামার নিয়োগের মাধ্যমে সেই ঐতিহ্য আরো একবার ধরে রাখার আশা করছে রেল কর্তৃপক্ষ। তারা বলছে, স্থানীয় রেলপথ টিকিয়ে রাখতে এই বিড়াল স্টেশনমাস্টাররা শুধু প্রতীক নয়, বরং গুরুত্বপূর্ণ দূত হিসেবেও কাজ করছে।

এসি/আপ্র/১৩/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার
০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি...

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার
০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মর...

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
০৯ নভেম্বর ২০২৬

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই