গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯৩ বছর বয়সেও ট্রাকের স্টিয়ারিংয়ে অদম্য অরিন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
৯৩ বছর বয়সেও ট্রাকের স্টিয়ারিংয়ে অদম্য অরিন
ছবি

অরিন অ্যাসমাস -ছবি ইউটিউব ভিডিও থেকে নেওয়া

বয়স যেখানে অনেকের কাছে থেমে যাওয়ার কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বাসিন্দা অরিন অ্যাসমাস দেখিয়ে চলেছেন ভিন্ন এক দৃষ্টান্ত। ৯৩ বছর বয়সেও তিনি নিয়মিত চালাচ্ছেন পণ্যবাহী বিশাল ট্রাক। আগামী আগস্টে ৯৪ বছরে পা দিতে যাওয়া অরিন এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক ট্রাকচালকের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায়।

মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার ট্রাকের স্টিয়ারিং হাতে নিয়েছিলেন অরিন। এরপর কেটে গেছে প্রায় সাত দশক। দীর্ঘ এই সময়ে তিনি ট্রাকের কেবিনেই কাটিয়েছেন জীবনের বড় একটি অংশ। বর্তমানে তিনি আইওয়াভিত্তিক ‘ম্যাকলাফলিন ফ্রেইট’ কোম্পানিতে গত ১১ বছর ধরে কাজ করছেন।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ট্রাকচালকের স্বীকৃতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন অরিন অ্যাসমাস। তার কর্মস্থলও প্রয়োজনীয় কাগজপত্র গিনেস কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ট্রাকচালকের স্বীকৃতি রয়েছে যুক্তরাষ্ট্রের কানসাসের ডয়েল আর্চারের দখলে। ২০২৫ সালের ডিসেম্বরে ৯২ বছর বয়সে তিনি এই রেকর্ড গড়েন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন অরিন।

অরিনের ট্রাক চালানোর অভিজ্ঞতা যেমন দীর্ঘ, তেমনি বিস্ময়কর। জীবনে প্রথমবার ট্রাক চালানোর আগে তার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না। এক জরুরি প্রয়োজনে গবাদিপশুবাহী একটি ট্রাক নিয়ে শিকাগোর উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। সেই শুরু, এরপর আর থামেননি।

গত ৭০ বছরে পিটারবিল্ট, ম্যাকসহ বিভিন্ন ধরনের ভারী ট্রাক চালিয়েছেন অরিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যের সড়ক তার পরিচিত। এ পর্যন্ত ট্রাক চালিয়ে ৫০ লাখ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন অরিন। নব্বইয়ের দশকে লস অ্যাঞ্জেলেসের দাঙ্গার মধ্যে পড়েছিল তার ট্রাক। সেই সময় উন্মত্ত জনতার ছোড়া শক্তিশালী রাইফেলের গুলিতে তার ট্রাকের নিষ্কাশন পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবার চোখের সামনে দেখেছেন ভয়াবহ পেট্রলপাম্প বিস্ফোরণও। তবে কোনো ঘটনাই তাকে সড়ক থেকে সরিয়ে রাখতে পারেনি।

নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অরিন জানান, তার চোখের সামনেই বদলে গেছে যুক্তরাষ্ট্রের সড়ক পরিবহন ব্যবস্থা। একসময় ট্রাকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা বিশ্রামের জায়গা ছিল না। এখন এসেছে স্বয়ংক্রিয় গিয়ার ও ক্রুজ নিয়ন্ত্রণ প্রযুক্তি। তবে বর্তমান সময়ে যানজট অনেক বেড়েছে বলেও জানান তিনি।

ট্রাক চালানোর পাশাপাশি অরিন গত ২০ বছর ধরে মিডলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মনিষ্ঠা, অধ্যবসায় ও জীবনীশক্তির অনন্য উদাহরণ হয়ে তিনি এখন বিশ্ব স্বীকৃতির অপেক্ষায়। সূত্র: ইউপিআই
সানা/ডিসি/আপ্র/১০/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে বিশ্ব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থ...

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ট্রাম্পের ভাষণে বিভ্রান্তিকর যত তথ্য-দাবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনে ৩৭ মিনিটের ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্...

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল

এইচআরডব্লিউ-এর বিবৃতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলের দেখা
২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলের দেখা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে