গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৯ জুন ২০২৬

মেনু

বাংলাদেশ নিয়ে মন্তব্যে ইসকন মুখপাত্র বহিষ্কার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৯ জুন ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
বাংলাদেশ নিয়ে মন্তব্যে ইসকন মুখপাত্র বহিষ্কার
ছবি

কলকাতা শাখার ইসকন মুখপাত্র রাধারমণ দাস

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য এবং সংগঠনের অবস্থানের বাইরে গিয়ে একাধিক বিষয়ে প্রকাশ্য অবস্থান নেওয়ার অভিযোগে কলকাতা শাখার ইসকন মুখপাত্র রাধারমণ দাসকে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা রাধারমণ দাসকে একই সঙ্গে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ কিংবা জনসম্মুখে সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য বা প্রতিনিধিত্ব না করার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল বিভিন্ন বিষয়ে তার একাধিক প্রকাশ্য মন্তব্যের কারণে দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ চলছিল। তবে ইসকন জানিয়েছে, তাকে তার ব্যক্তিগত মতামতের জন্য নয়, বরং প্রাতিষ্ঠানিক নিয়ম-নীতি বারবার লঙ্ঘন করার কারণেই দায়িত্ব থেকে সরানো হয়েছে।

ইসকনের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক দেশে পরিচালিত এই সংগঠনটির নির্ধারিত নীতিমালা, শৃঙ্খলা ও আচরণবিধি অনুসরণ করা সকল সদস্যের জন্য বাধ্যতামূলক। বহুবার সতর্ক করার পরও আচরণে পরিবর্তন না আসায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, রাধারমণ দাস সংগঠনের আনুষ্ঠানিক অবস্থানের বাইরে গিয়ে একতরফা মন্তব্য করেছেন এবং এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, যা বিভিন্ন দেশে ইসকন সদস্যদের নিরাপত্তা ও কল্যাণের জন্য ঝুঁকি তৈরি করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং এই সময়ে নিজের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা ও সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাধারমণ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সংগঠনের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং নির্দেশনা মেনে চলবেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি গণমাধ্যম বা জনসমক্ষে ইসকনের পক্ষে কোনো বক্তব্য দেবেন না।

তিনি আরো উল্লেখ করেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য, একজন ধর্মীয় নেতার প্রতি সমর্থন জানানো এবং কিছু আইনি ও অভিযোগমূলক বিষয়ে অবস্থান নেওয়ার বিষয় রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে


সানা/ডিসি/আপ্র/২৯/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কেরালাকে পেছনে ফেলে নারিকেল রাজধানী কর্ণাটক
২৯ জুন ২০২৬

কেরালাকে পেছনে ফেলে নারিকেল রাজধানী কর্ণাটক

মশলাদার কারি, চাটনি কিংবা ডাবের পানি-ভারতীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে নারিকেল দীর্ঘদিন ধরেই গভীরভাবে জড়িত...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার
২৯ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর চার দিনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, এবং লা গুয়াইরাসহ বিভিন...

ইরানকে আবারো ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প
২৮ জুন ২০২৬

ইরানকে আবারো ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, ত...

হরমুজ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, জানালেন আরাঘচি
২৮ জুন ২০২৬

হরমুজ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, জানালেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও তত্ত্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে