গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ বললেন ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ বললেন ট্রাম্প
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ড নিয়ে একাধিকবার সমালোচনার পর এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্যবেক্ষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবেই এ মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) কাতারের উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্ররাও এ লড়াইয়ে তাদের পাশে ছিল। একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন।

নেতানিয়াহুর ভূমিকাকে কৃতিত্ব দিয়ে ট্রাম্প বলেন, তাকে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত। আমরা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং কঠোরভাবে কাজ করেছি।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ পরিস্থিতির অবসান এবং আগামী ৬০ দিনের আলোচনার পথ সুগম করতে একটি সমঝোতা স্মারকে সই করতে সম্মত হয়েছে। এই উদ্যোগকে ঘিরে ইসরায়েলে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
সানা/ডিসি/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই