গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রদর্শনীতে ১৬ কোটি টাকার সোনার পোশাক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
প্রদর্শনীতে ১৬ কোটি টাকার সোনার পোশাক
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত জুয়েলারি প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি সোনার পোশাক। প্রায় ৫০ লাখ দিরহাম মূল্যের এ পোশাকের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭৪ লাখ টাকা। ইতোমধ্যে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।

শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো-২০২৬ উপলক্ষে শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য পোশাকটি প্রদর্শন করা হচ্ছে। এটি তৈরি করেছে আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি।

২১ ক্যারেট বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি এ পোশাকে ১০ কেজিরও বেশি সোনা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল কারুকাজে নির্মিত পোশাকটি শুধু দামের দিক থেকেই নয়, জুয়েলারিশিল্পে নকশা ও কারিগরি দক্ষতার এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। আয়োজকদের মতে, এ অঞ্চলের জুয়েলারিশিল্পের বিকাশ ও সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে এই সৃষ্টিকর্ম।

রোববার শেষ হচ্ছে প্রদর্শনীটি। এতে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সংগ্রাহক ও শৌখিন ক্রেতাদের জন্য বিরল গয়না, মূল্যবান রত্নখচিত অলংকার এবং নতুন নকশার বিশেষ সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন ও সীমিত সংস্করণের পণ্যও উপস্থাপন করেছে। সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ ও ‘শেখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার নকশা প্রদর্শন করেছে।

অন্যদিকে, আল আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত কয়েকটি শিল্পকর্ম উপস্থাপন করেছে। এর মধ্যে ‘ইউনিয়ন ফ্রেম’ বিশেষভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের প্রতীক একই নকশায় তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনা, হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণি সংবলিত ‘পাম’ সংগ্রহ, মুক্তার অলংকার এবং বিশেষ নকশার বধূসজ্জার সেট প্রদর্শন করছে জাওহারা জুয়েলারি। তথ্যসূত্র: গালফ নিউজ


সানা/ডিসি/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু
২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্...

ইমরান খানের বোন আলিমা আটক
২০ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের বোন আলিমা আটক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আল...

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ই...

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি
২০ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপনের দাবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে পেন্টাগনের প্রকাশ করা সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই