গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে এবার ৩০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ১১:৪৩ এএম ২০২৬
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে এবার ৩০ বছরের কারাদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ায় ড্রোন অভিযানের নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের একটি আদালত।

শুক্রবার (১২ জুন) ইউন সুক ইওলকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। 

রায়ে আদালত বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির জন্য অনুকূল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আন্তঃকোরীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছিলেন ইউন সুক ইওল। আর এই লক্ষ্যেই ওই সময় উত্তর কোরিয়ায় ড্রোন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, আদালত মনে করেছেন যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি এবং সামরিক আইন জারির যৌক্তিকতা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এসব ড্রোন অভিযান পরিচালিত হয়েছিল।

অভিযোগপত্রে প্রসিকিউটররা বলেন, ইউন সুক ইওল উত্তর কোরিয়াকে উসকানি দিতে এবং পিয়ংইয়ংয়ের সম্ভাব্য প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে দেশে সামরিক আইন জারির পক্ষে যুক্তি শক্তিশালী করতে ড্রোন অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্যর্থ সামরিক আইন জারির প্রচেষ্টার মাধ্যমে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার দায়ে ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার ঘোষিত সেই সামরিক আইন কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় পরিষদের ভোটে বাতিল হয়ে যায়।

সামরিক আইন জারির চেষ্টা, তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং ২০২৩ সালে এক মেরিন কর্মকর্তার মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় বর্তমানে মোট আটটি মামলায় ফেঁসে আছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

এসি/আপ্র/১২/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার
০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি...

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার
০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মর...

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
০৯ নভেম্বর ২০২৬

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই