গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লির অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০০:৫২ এএম ২০২৬
দিল্লির অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত
ছবি

দিল্লির অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত

ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪) বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে হাই কমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাংলাদেশি পরিবার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে তারা দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। কাছের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্যই তাদের সেখানে অবস্থান ছিল।

হাই কমিশন জানিয়েছে, নিহত মোহাম্মদ নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে হাই কমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এদিন সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের দেখতে হাসপাতালে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাই কমিশনের কর্মকর্তারা হাসপাতালেই অবস্থান করছেন। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে দুপুরে দেওয়া আরেক বিবৃতিতে হাই কমিশন জানায়, ওই অগ্নিকাণ্ডে অন্তত আটজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০২৬

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া কিংবা নিজ দেশে ফেরত না পাঠানোর আইনি সুরক্ষা পাওয়া কিছু সমকামী, উভকামী ও রূ...

দম্পতির ওপর ভালুকের আক্রমণ, বাঁচাতে নিজের প্রাণ দিলো পোষা কুকুর
২৬ সেপ্টেম্বর ২০২৬

দম্পতির ওপর ভালুকের আক্রমণ, বাঁচাতে নিজের প্রাণ দিলো পোষা কুকুর

পোষা কুকুরের ডাক শুনে বাড়ির পেছনটা দেখতে গিয়েছিলেন জেফ উইলসন। ভাবতেও পারেননি যে দরজা খুললেই ঝাঁপিয়ে...

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধা...

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া
২৬ সেপ্টেম্বর ২০২৬

এক প্রতিবেদনেই আলোচনায় ভারতীয় সাংবাদিক রিতিকা চোপড়া

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নতুন করে আলোচনায় এসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই