গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠলো কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ২৩:৫৯ এএম ২০২৬
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠলো কিয়েভ
ছবি

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য বড় হামলার সতর্কতা জারির পরপরই কিয়েভের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণের শব্দে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে রাশিয়া মধ্যপাল্লার ওরেসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা শুরু করে। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাজধানী বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। তিনি সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং বেশ কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।

রাশিয়ার এই হামলাকে একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  কেননা গত শুক্রবার(২২ মে) রাশিয়ার অধিকৃত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করে এর কঠোর প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, কলেজের ওই হামলায় এখন পর্যন্ত ১৮টি শিশুর মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউক্রেনের সেনাবাহিনী কলেজে হামলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনী সব সময় রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালায়। গত শুক্রবার লুহানস্কের ওই এলাকায় মূলত রুশ বাহিনীর ‘রুবিকন’ ইউনিটের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই বিশেষ রুবিকন ইউনিটটি রাশিয়ার উন্নত প্রযুক্তির ড্রোন উদ্ভাবন ও তৈরির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এবং অধিকৃত অঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অনেক বাড়িয়ে দিয়েছে। এর আগের সপ্তাহেও অধিকৃত অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে নিশানা করেছিল ইউক্রেনীয় বাহিনী। তারই প্রতিক্রিয়ায় মস্কো এবার ইউক্রেনের রাজধানীতে এই ভয়াবহ পাল্টা আঘাত হানলো।

এসি/আপ্র/২৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার
০৪ অক্টোবর ২০২৬

এআই-নির্ভর গতিপথ বদলানো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

আকাশে ওড়ার সময় কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত...

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
০৪ অক্টোবর ২০২৬

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।দেশটির সংসদের স্প...

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে