গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন, যদিও এর ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, যুদ্ধে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমার মনে হয়, বিষয়টি শেষের দিকে এগোচ্ছে।” তিনি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে সংঘাতের কারণ হিসেবে উল্লেখ করেন।

এর আগে বিজয় দিবসের কুচকাওয়াজে পুতিন বলেন, “জয় সব সময় আমাদেরই হয়েছে, আমাদেরই হবে।” এই দিনে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় এবং প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিকের প্রাণহানির স্মরণে সামরিক কুচকাওয়াজ আয়োজন করে। তবে এবারের কুচকাওয়াজ ছিল তুলনামূলকভাবে সীমিত আকারের। সামরিক সরঞ্জাম প্রদর্শনের পরিবর্তে কিছু ভিডিও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়, যা চার বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে উল্লেখ করেছেন পুতিন। একই সঙ্গে তিনি ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।

বর্তমানে বিজয় দিবস উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ১১ মে শেষ হওয়ার কথা। তবে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
সানা/ডিসি/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই