গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

যুদ্ধের অবসানে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১৭:৪৬ এএম ২০২৬
যুদ্ধের অবসানে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান
ছবি

যুদ্ধের অবসানে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে তেহরান।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান।

ইরনা বলেছে, ‘‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ খসড়ার বিপরীতে রোববার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের জবাব পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি দেশটির এই সরকারি সংবাদমাধ্যম।

আল-জাজিরার প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় পাকিস্তান কবে নাগাদ এটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় এবং সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়। সূত্র: এএফপি, আল-জাজিরা।
সানা/ডিসি/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া
১০ নভেম্বর ২০২৬

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল- এমন ধারণাকে আরো জোরাল...

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন
১০ নভেম্বর ২০২৬

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন

ডিস্টোপীয় ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জ...

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের
১০ নভেম্বর ২০২৬

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ...

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই