গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি
ছবি

ছবি সংগৃহীত

ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার (৭ মে) ভারতের নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ‘পুশ ইন’ বিষয়ক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রণধীর জসওয়াল বলেন, ‘‘আমরা গত কয়েকদিন ধরে এই প্রকৃতির মন্তব্য করতে দেখেছি। এসব মন্তব্যকে অবশ্যই মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখতে হবে।

ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জাতীয়তা যাচাইয়ের জন্য ২ হাজার ৮৬০টিরও বেশি কেস বাংলাদেশের কাছে বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে কয়েকটি বা এর মধ্যে বেশ কয়েকটি ৫ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।’’


তিনি বলেন, ‘‘আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন— যেকোনও বিদেশি নাগরিক যে দেশে অবৈধ তাকে অবশ্যই আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া এবং ব্যবস্থা অনুসারে প্রত্যাবাসন করতে হবে।

আমরা আশা করি, বাংলাদেশ জাতীয়তা যাচাই ত্বরান্বিত করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’’


তিস্তার পানি ভাগাভাগি প্রসঙ্গে আরেক এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘‘ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে , যা দুটি দেশ ভাগ করে নেয়।

পানি সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দ্বিপাক্ষিক প্রক্রিয়া তৈরি করেছি এবং এই দ্বিপাক্ষিক প্রক্রিয়াগুলো নিয়মিত বিরতিতে মিলিত হয়।’’

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

ভিডিও গেমের কথা উঠলেই তরুণ প্রজন্মের কথাই আগে মনে আসে। কিন্তু স্কটল্যান্ডের ক্যাথ বোয়ি সেই ধারণাকে য...

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং...

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০২৬

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া কিংবা নিজ দেশে ফেরত না পাঠানোর আইনি সুরক্ষা পাওয়া কিছু সমকামী, উভকামী ও রূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই