গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩৫ এএম ২০২৬
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুইটি ট্রেনের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

রাষ্ট্রীয় রেল কোম্পানি কেএআই ও স্থানীয় সূত্র জানায়, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেন ও জাকার্তা-সুরাবায়া রুটের দ্রুতগতির আর্গো ব্রোমো আংগ্রেক দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই দূরপাল্লার ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)-এর প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা খুব সীমিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করতে জরুরি কর্মীরা ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ট্রেনের ধাতব কাঠামো কাটছেন।

এখন পর্যন্ত ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইন্দোনেশিয়ার রেল নেটওয়ার্কে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০১০ সালে এক ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন এবং ২০১৫ সালে ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। কর্তৃপক্ষের মতে, জীর্ণ অবকাঠামো ও অরক্ষিত লেভেল ক্রসিংগুলোই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

সূত্র : আল জাজিরা

এসি/আপ্র/২৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই