গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৭ এএম ২০২৬
মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়ির সামনে তার ওপর ছুরি নিয়ে আক্রমণের চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কালীঘাটের মিলন সংঘ ক্লাবের দুর্গা পূজার উদ্বোধন করতে গিয়ে এই ঘটনার শিকার হন মমতা।

মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দোলা সেন জানিয়েছেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ পাড়ার পূজা উদ্বোধন করতে গিয়েছিলেন মমতা। ওই আয়োজনে পাড়ার শিশুদের নিয়ে ফিতা কেটে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মুখ্যমন্ত্রী।

পূজা উদ্বোধন শেষে বের হওয়ার সময়ই হেনস্তার মুখে পড়েন মমতা। অভিযোগ অনুযায়ী, সেসময় এক নারী তার সামনে এসে দাঁড়িয়ে তীব্র চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ওই নারী মমতা ব্যানার্জির পায়ের সামনে এসে রাস্তায় শুয়ে পড়েন। পরে ওই নারী মমতাকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন।

অভিযুক্ত ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি মাদকাসক্ত বলেও দাবি করা হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই সংসদ সদস্য দোলা সেন ইমেইলের মাধ্যমে কালীঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতা (বিএনএসএস)-এর ১৭৩ ধারায় মামলা নথিভুক্ত করার আবেদন জানান তিনি।

কালীঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজেকে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া তন্নিষ্ঠা সাহা নামের এক নারী হিংস্র ভঙ্গিতে মমতা ব্যানার্জীকে ছুরি দিয়ে আক্রমণ করেন ও নিজেকে তার ভাগনি বলেও দাবি করেন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, ওই নারী মাদকাসক্ত ছিলেন। অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় তিনি মমতা ব্যানার্জীর দিকে হিংস্রভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে রাস্তায় শুয়ে পড়েন। একজন ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির ওপর এমন হামলা কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কি না, সে বিষয়ে গুরুতর প্রশ্ন তোলে।

অভিযোগে বিএনএসএস-এর ১৭৩ ধারা অনুযায়ী বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করা এবং সংযুক্ত ছবি ও ভিডিওপ্রমাণ হিসেবে নেওয়ার অনুরোধ জানানো হয়।

লিখিত অভিযোগ পাওয়ার পর কালীঘাট থানার পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
১৪ অক্টোবর ২০২৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা

অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্...

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়...

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে বাড়ির সামনে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে