গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪৩ এএম ২০২৬
চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদেশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দেশটির কাছ থেকে আর্থিক সহায়তা প্রত্যাশা করেছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি এসব তথ্য জানান।

চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিকভাবে যে ইনভেস্টমেন্টের বেলায় যে চাইনিজ কো-অপারেশন, আমরা যেটা সাপোর্টটা আছি, এই সাপোর্টের আমরা ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার পরিবর্তন করার কথা বলছি। যেমন খালি শুধুমাত্র সভরেন লোন, ওডিআই লোন এগুলো থেকে বেরিয়ে এসে কিছু ইক্যুইটি ইনভেস্টমেন্টে যাওয়া দরকার।

তিনি বলেন, ‘অর্থাৎ ডেট থেকে সরে গিয়ে ধীরে ধীরে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছি, পার্টনারশিপে যাচ্ছি। সুতরাং চাইনিজ যে আগামী দিনে যে বিনিয়োগগুলো হবে সেটা ঋণের থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে যাতে আমরা যেতে পারি সেটা আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা আশা করি একটা পরিবর্তন আসবে।’

যৌথ বিনিয়োগ ও সরাসরি বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যৌথ বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ একটা বিনিয়োগের ওপর ওরা জোর দিচ্ছে। কারণ এই সরকারের মেইন কিন্তু আমাদের অর্থনৈতিক পলিসির মধ্যে যেটায় আমরা জোর দিচ্ছি সেটা বিনিয়োগের ওপরে।

আমরা ঋণ থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে বেশি যাচ্ছি। সেটা এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা আশা করি আমরা সেদিকে যেতে পারি- বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ইউএস ট্রেজারির সঙ্গে ইউএস অ্যাসিস্ট্যান্স অন ডেট ম্যানেজমেন্টসহ সার্বিক ইউএস-বাংলাদেশ রিলেশনশিপের ওপর আলোচনা হয়েছে। ইউএস যে যে বিষয়গুলো গ্রান্টের যে একটা আছে আইসিসি, এটা একটা গ্রান্ট, এটা ওদের একটা ইউএসএ’র পক্ষ থেকে যেই বডিটা গ্রান্ট দেয়, তাদের সঙ্গে আলোচনা হয়েছে ট্রেজারির সঙ্গে, সেটা আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতীতে প্রত্যাশিত সহায়তা না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, গত দিনে সেটা আমরা সেইভাবে কোনো কিছু পাইনি। আমরা তাদের বলেছি বাংলাদেশ-ইউএস রিলেশনশিপ যেখানে গেছে আজ, যেখানে বাংলাদেশ অনেকগুলো এয়ারক্রাফট কিনছে, তেল কিনছে, তারপর আপনার সয়াবিন কিনছে, কমোডিটিজ কিনছে, সেই ক্ষেত্রে আজ সময় এসেছে ইউএস-এর এই সমর্থনগুলো ইউএস-এর পক্ষ থেকে আসা উচিত।

অর্থমন্ত্রী বলেন, আমরা জোর করে তুলে ধরেছি যে এখন যদি না আসে তো কবে আসবে এ রকম একটা রিলেশনশিপ যেখানে বাংলাদেশ এতগুলো আমদানি করছে। আমরা ব্যালান্স অব পেমেন্টকে তারা যেটা কমাতে বলছে কমানো হচ্ছে, সেই ক্ষেত্রে এই সাপোর্টগুলো আসা উচিত। তারা একমত হয়েছে, দেখা যাক কী হয়।

কৃষি খাতে সহায়তা নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) সঙ্গে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এই খাতে ইফাদের হিস্টোরিক্যাল ডিসকাশন হয়েছে। ইফাদ হচ্ছে যারা আমাদের এগ্রিকালচার সাপোর্টের ইউএন বডি। তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কী কী এগ্রিকালচার সাপোর্ট হতে পারে? এটার ওপরে একটা আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে।

এসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরো হতাশার খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা...

জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার
১২ অক্টোবর ২০২৬

জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার

বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে সৃষ্ট বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে