গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলের দেখা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলের দেখা
ছবি

এক পোস্টে খলিলুর রহমান লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

নিউ ইয়র্কের স্থানীয় সময় গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ওই সাক্ষাতের তথ্য দেওয়া হয়।
খলিলুর রহমান সেখানে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা।”

গত জুনে নির্বাচিত হওয়ার পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান। এর মধ্য দিয়ে বৈশ্বিক সংস্থাটির এই মঞ্চে দ্বিতীয়বারের মতো বসেছে বাংলাদেশ।

আশির দশকে সাধারণ পরিষদের ৪০ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আরেক বাংলাদেশি রাজনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী। ওই সময় হুমায়ুন রশীদ চৌধুরী ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা খলিল সভাপতির দায়িত্ব নিয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের ৮ তারিখে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সূচনা হয়। ওই অধিবেশেনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও।

উদ্বোধনী দিন সকালেই সেখানে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, ট্রাম্পের সাক্ষাতের সময় এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো তথ্য দেননি সাধারণ পরিষদের সভাপতি।
সানা/আপ্র/২৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল

এইচআরডব্লিউ-এর বিবৃতি

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দে...

ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আ...

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মঞ্চে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে