গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, ছড়িয়ে পড়েছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৯ এএম ২০২৬
মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, ছড়িয়ে পড়েছে আগুন
ছবি

মস্কোয় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, ছড়িয়ে পড়েছে আগুন

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। হামলার পর পুরো অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী মস্কো এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে ধেয়ে আসা ৪৫০টি ড্রোনও রয়েছে।

মেয়র আরো জানান, বেশ কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে আঘাত হেনে স্থাপনাটির ক্ষতি করেছে। এ ছাড়া একটি ড্রোন একটি আবাসিক ভবনে আঘাত করলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চলমান নির্বাচন ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, রামেনস্কি জেলায় একটি ড্রোন ২১ তলা ভবনের ছাদে পড়লে আগুন ধরে যায় এবং সেখান থেকে ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া সোফাইনো ও ওরেখোভো-জুয়েভো জেলায় পৃথক ড্রোন হামলায় দুজন প্রাণ হারান এবং কয়েকজন আহত হন।

রাশিয়ায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল। দেশটিতে ১১ কোটি ১০ লাখেরও বেশি যোগ্য ভোটার পার্লামেন্টের (স্টেট ডুমা) ৪৫০ জন সদস্য নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে ইলিশ কেন
২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে ইলিশ কেন

বাংলাদেশে কমছে ইলিশের উৎপাদন। একই পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গেও। অথচ সেই ইলিশই এখন বিপুল সংখ্যায় ধরা...

করপোরেট চাকরি ছেড়ে ফালুদার দোকান, বছরে আয় ১১ কোটি
২০ সেপ্টেম্বর ২০২৬

করপোরেট চাকরি ছেড়ে ফালুদার দোকান, বছরে আয় ১১ কোটি

স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স নেই। ভারতের উদ্যোক্তা প্রদীপ কান্নান যেন সেই কথাটিই প্রমাণ করেছেন।...

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে যাওয়া অভিবাসীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ন...

আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক
১৯ সেপ্টেম্বর ২০২৬

আদালতে চিকিৎসক, রোগী দেখলেন গাড়িচালক

ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের গাড়িচালকের বিরুদ্ধে রোগী দেখা ও প্রেসক্রিপশন দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই