গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৬ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

শৈশবে কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলেছেন অনেকেই। বয়স বাড়ার সঙ্গে সেই মজার স্মৃতি হারিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ শৈশবের সেই খেলাকেই নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়েছেন ডেভিড রাশ। এর মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ডসে আবারো জায়গা করে নিয়েছে তার নাম। প্রতিটি উড়োজাহাজ বানাতে তার গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

এর আগে ২০০টির বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ড গড়ার মালিকও তিনি।

নতুন রেকর্ড গড়তে বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এই উদ্যোগ নেন ডেভিড রাশ। তার লক্ষ্য ছিল এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে কাজটি মোটেও সহজ ছিল না।

ডেভিড রাশ জানান, গিনেস বিশ্ব রেকর্ডসের নিয়ম অনুযায়ী প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ বানালেই চলবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়েছে।

ফলে পুরো প্রক্রিয়ায় দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও গুরুত্বপূর্ণ ছিল।

অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ জানান, তার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজ করেছে।

গত ৩০ মে এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ বানিয়ে সফল হন তিনি।

তবে এখানেই থামতে চান না ডেভিড রাশ। এখন তার লক্ষ্য আরো দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।

এসি/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে

অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বামী/স্ত্রী, সঙ্গী ও সন্তান নেওয়া...

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া...

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে নরওয়েভিত্তিক টেলিয...

যুদ্ধাপরাধে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের সাজা
১৬ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধাপরাধে কসোভোর সাবেক প্রেসিডেন্ট থাচির ২৫ বছরের সাজা

কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে