গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশি কিশোরদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, চলছে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৪ এএম ২০২৬
বাংলাদেশি কিশোরদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, চলছে আবেদন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের ১৫ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার যুব বিনিময় ও শিক্ষা কর্মসূচির আওতায় ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে আরো বলা হয়েছে, মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি আশ্রয়দাতা পরিবারের সঙ্গে বসবাসের পাশাপাশি সেখানকার একটি উচ্চবিদ্যালয়ে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন।

এছাড়া শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা অর্জনের পাশাপাশি সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও সাফল্য সম্পর্কে জানার সুযোগ পাবেন। বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সমাজ ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন।

এই কর্মসূচির লক্ষ্য হলো বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পরিবেশে পড়াশোনা, নেতৃত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টা।

আবেদন পদ্ধতি, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হিজাব পরেই বিশ্বভ্রমণ, রাশার ১৯৫ দেশ জয়
১২ সেপ্টেম্বর ২০২৬

হিজাব পরেই বিশ্বভ্রমণ, রাশার ১৯৫ দেশ জয়

পৃথিবীর সব দেশ ঘুরে দেখা—শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবে তা অর্জন করা ততটাই কঠিন। দীর্ঘ পরিকল্পনা, অর্...

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস
১২ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

গ্রীষ্মকালীন স্থবিরতা কাটিয়ে আগস্টে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় উল্লম্ফন হয়েছে। বাজার বিশ্লেষকদের প...

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান
১২ সেপ্টেম্বর ২০২৬

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে সঙ্গে কোনো সংলাপ বা আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব...

পুতিনের মলমূত্রও যায় রাশিয়ায়, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
১২ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের মলমূত্রও যায় রাশিয়ায়, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলন শে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে