গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

দুবাইয়ের স্বর্ণজেলায় তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:০৩ এএম ২০২৬
দুবাইয়ের স্বর্ণজেলায় তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
ছবি

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মিত হতে যাচ্ছে -ছবি খালিজ টাইমস

দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে (স্বর্ণজেলায়) বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা নির্মিত হতে যাচ্ছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট উদ্বোধনের সময় এই চমকপ্রদ ঘোষণাটি দেয়। তবে এর বিষয়ে বিস্তারিত পরে ধীরে ধীরে জানানো হবে।
২০২৪-২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিজিক্যাল গোল্ড বা ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে।

আমিরাতের এই নতুন ‘হোম অব গোল্ড’ বা স্বর্ণের আবাসস্থল হিসেবে পরিচিত ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা একই ছাতার নিচে পাওয়া যাবে।  এর আওতায় খুচরা বিক্রি, বুলিয়ন (স্বর্ণের বার), পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবা অন্তর্ভুক্ত রয়েছে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে বর্তমানে সুগন্ধি, প্রসাধন সামগ্রী, স্বর্ণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ১ হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে।

ইতিমধ্যেই সেখানে জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো নামী ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। পাশাপাশি জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম খোলার পরিকল্পনা ঘোষণা করেছে, যা হবে মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বিশালতা এবং সুযোগের এক অনন্য সমন্বয় ঘটিয়েছে। দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের (ডিইটি) অন্তর্ভুক্ত দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে মিশে আছে, যা আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মানসিকতার প্রতীক। এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে আমরা কেবল সেই ঐতিহ্যকেই উদযাপন করছি না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ওপর ভিত্তি করে একটি নতুন যুগের জন্য একে নতুনভাবে সাজাচ্ছি। সূত্র: খালিজ টাইমস

সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার
১১ আগস্ট ২০২৬

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্ক...

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প
১১ আগস্ট ২০২৬

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে পরিবর্তনের নির্দেশ দিয়ে...

যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল
১১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা...

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, দফায় দফায় আফটারশক
১১ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, দফায় দফায় আফটারশক

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই