গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইলেকট্রিক যান নীতিমালা নিয়ে সরকারের বড় উদ্যোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৫:৩০ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৭ এএম ২০২৬
ইলেকট্রিক যান নীতিমালা নিয়ে সরকারের বড় উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার ‘ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৫’ প্রণয়ন করছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা সংশ্লিষ্টদের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে।

নীতিমালায় কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং কর্মসংস্থান সৃষ্টি—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) খাতকে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের রূপরেখা নির্ধারণ করা হয়েছে।

খসড়া অনুযায়ী, ইভি ও যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন কর সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশ সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ, আমদানি ও স্থানীয় সরবরাহ পর্যায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ২০৪০ সাল পর্যন্ত আয়কর অব্যাহতি এবং ব্যাটারি উৎপাদনে কর ছাড়। পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত অগ্রিম আয়কর (এআইটি) অব্যাহতি ও নিবন্ধন ফি ৫০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব রয়েছে।

নীতিমালার ভিশন অনুযায়ী, দেশে একটি শক্তিশালী ও টেকসই ইভি শিল্প গড়ে তোলা হবে। মিশন হিসেবে নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এতে স্থানীয়ভাবে ইভি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা তৈরি এবং দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নীতিমালায় ইভি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে। এর পাশাপাশি সারাদেশে চার্জিং স্টেশন স্থাপন, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক চার্জিং সুবিধা সম্প্রসারণ এবং নতুন ভবনে চার্জিং অবকাঠামো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইভির নিবন্ধন, ফিটনেস ও মান নির্ধারণে বিদ্যমান আইন অনুসরণ করা হবে। তিন চাকার ইলেকট্রিক যান (ইজি বাইক) নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষা শেষে নিবন্ধনের আওতায় আনা হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যানবাহনের অন্তত ৩০ শতাংশ ইলেকট্রিক ভেহিকেল করতে হবে। এ খাতের উন্নয়নে একটি উচ্চপর্যায়ের ‘ইলেকট্রিক ভেহিকেল শিল্প উন্নয়ন কাউন্সিল’ গঠন করা হবে, যা বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্টদের মতে, নীতিমালাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই