গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে এক দিনে তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০২ এএম ২০২৬
ডেঙ্গুতে এক দিনে তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারো উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৮০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এর আগে গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উদ্বেগজনক। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান

স্বাস্থ্য প্রতিদিন===

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫
২৫ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত...

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২
২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হ...

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই