গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৫ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশু মারা গেছে বলে শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে।

এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, আর রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় মোট ৮০৭ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৭৪৬ জন রোগী ভর্তি হয়েছে।

ঢাকা বিভাগে ৩২৬ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫ জন। আর রাজশাহীতে ৪৬ জনের মধ্যে সবাই, সিলেটে ৪৮ জনের মধ্যে সবাই, বরিশালে ৯৮ জনের মধ্যে ৯৮ জন, চট্টগ্রামে ১৮৬ জনের সবাই, ময়মনসিংহে ৪৬ জনের মধ্যে সবাই, খুলনায় ৪০ জনের মধ্যে সবাই এবং রংপুরে ১৭ জনের মধ্যে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯। আর হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৪৯।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির সংখ্যা ৭৫ হাজার ৯০২। তাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন এরই মধ্যে ছাড়া পেয়েছেন।
সানা/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬

স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখবেন যেভাবে

স্বাস্থ্য প্রতিদিন-----------------------------------

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫
১০ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।...

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হ...

ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি
০৯ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই