গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ২২:৫৮ এএম ২০২৬
জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুদান হিসেবে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বিষয়টি জনস্বার্থের দিক বিবেচনায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাওয়ায় তাদের সময় দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

মন্ত্রী বলেন, সরকার পুরো বিষয়টি স্বচ্ছভাবে এগিয়ে নিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

এসি/আপ্র/০৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিরল রোগ অটোনমিক নিউরোপ্যাথি কী এবং লক্ষণ
২৬ জুলাই ২০২৬

বিরল রোগ অটোনমিক নিউরোপ্যাথি কী এবং লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন===

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই ২০২৬

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মানবদেহের জন্য ক...

হামের উপসর্গে ঢাকাতেই আরো ৬ শিশুর মৃত্যু
২৫ জুলাই ২০২৬

হামের উপসর্গে ঢাকাতেই আরো ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। এ সময...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই