গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, লাইফ কেয়ার হাসপাতাল সিলগালা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২২:১০ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:৪০ এএম ২০২৬
শ্রীপুরে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, লাইফ কেয়ার হাসপাতাল সিলগালা
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাওনা চৌরাস্তা এলাকার বেসরকারি লাইফ কেয়ার হাসপাতাল সাময়িকভাবে সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

মৃত প্রসূতির নাম রুমা আক্তার (২৬)। তিনি শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজলাব গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাতে রুমা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে তাকে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল ১০টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুর প্রায় ১টার দিকে অপারেশন শেষে তাকে বের করা হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ভোর প্রায় ৪টার দিকে তাকে ঢাকার উত্তরা এলাকার একটি হাইকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, প্রায় দুই ঘণ্টা আগেই তিনি মারা গেছেন।

এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে লাইফ কেয়ার হাসপাতালে ভাঙচুর চালান। পরে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল হাসপাতালটি পরিদর্শন করে সাময়িকভাবে সিলগালা করে দেয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নিহত প্রসূতির স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সানা/আপ্র/৯/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ
২২ সেপ্টেম্বর ২০২৬

হাম-ডেঙ্গু-মৌসুমি জ্বরে বিপর্যস্ত হাসপাতাল, বাড়ছে রোগীর চাপ

দেশে একদিকে প্রায় ছয় মাস ধরে চলা হামের প্রাদুর্ভাব, অন্যদিকে দ্রুত বাড়তে থাকা ডেঙ্গু। এর সঙ্গে যুক্ত...

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ
২১ সেপ্টেম্বর ২০২৬

মলত্যাগে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর
২১ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে প্রাণ গেলো আরো ৬ শিশুর

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাত...

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
২০ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই