গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মানুষ হয়েও কেন তারা প্রাণীর মতো আচরণ করে?

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৫২ এএম ২০২৬
মানুষ হয়েও কেন তারা প্রাণীর মতো আচরণ করে?
ছবি

প্রাণী সেজে ঘোরাঘুরির ছবিটি ডব্লিউবিআরসি ৬ নিউজের ফেসবুক পোস্ট থেকে নেওয়া

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে সাম্প্রতিক এক রোববার একটি প্লাজা যেন অস্থায়ী জঙ্গলে পরিণত হয়েছিল। সেখানে কুকুর, বিড়াল, শিয়ালসহ আরো নানা প্রাণী এদিক–ওদিক ঘোরাঘুরি করছিল। কেউ গাছে চড়ছিল, কেউ মাঠের সবুজ ঘাসের ওপর লাফাচ্ছিল। সেখানে থাকা লোকজন তাদের কাণ্ডকারখানা অবাক চোখে দেখছিল।

এসব কুকুর, বিড়াল বা শিয়াল-কেউই আসল পশু নয়। একদল কিশোর–কিশোরী সেদিন এসব প্রাণীর মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল। তাদের একজন সোফিয়া। সে বিগলের (একধরনের শিকারি কুকুর) মুখোশ পরে চার হাত–পায়ে সবুজ মাঠে দৌড়ে বেড়াচ্ছিল।

কাছেই ছিল ১৫ বছর বয়সী আগুরা। সে বেলজিয়ান কুকুরের মুখোশ পরে ছিল। এই কুকুর যেভাবে বাতাসে লাফিয়ে ওঠে, যেভাবে বাধা অতিক্রম করে, সেও ঠিক নিখুঁত অনুকরণে সেভাবে লাফালাফি, দৌড়ঝাঁপ করছিল। অন্যদের কেউ কেউ বিড়াল বা শিয়াল সেজে এসেছিল। কয়েকজন গাছের ডালে বসে ছিল। কৌতূহলী লোকজনের থেকে দূরে তারা গাছে চড়ে ছিল।

এরা সবাই ‘থেরিয়ান’। এটি ছিল থেরিয়ানদের সর্ববৃহৎ জমায়েত। ‘থেরিয়ান’ বলতে সেই ধরনের মানুষদের বোঝায়, যারা মানসিক, আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিকভাবে মানুষ নয়, এমন প্রাণী হিসেবে নিজেদের পরিচয় দেয়।

সাম্প্রতিক মাসগুলোয় আর্জেন্টিনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে টিকটকে। কিশোর–কিশোরীদের এমন আচরণ মা–বাবার জন্য উদ্বেগের কারণ কি না, এমন প্রশ্নের জবাবে বুয়েনস এইরেসের মনোবিজ্ঞানী দেবোরা পেদাসে বলেন, মানসিক দৃষ্টিকোণ থেকে এটি একধরনের প্রতীকী প্রাণী পরিচয়। সমস্যা তখনই শুরু হয়, যখন কেউ গভীরভাবে এই পরিচয়কে গ্রহণ করে এবং সম্পূর্ণভাবে প্রাণীর ভূমিকা নেয়, যা আত্মহানির বা অন্যের ক্ষতি করার ঝুঁকি বাড়ায়।

সানা/আপ্র/৩/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছ...

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি
২২ আগস্ট ২০২৬

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি

প্রশাসনের উচ্চমার্গে রদবদল ও যোগ্য নেতৃত্বের অন্তর্ভুক্তি সর্বদা জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দ...

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ
২১ আগস্ট ২০২৬

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ

২১ আগস্ট মশা দিবস। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দিবসটির উদ্দেশ্য মশাকে সম্মান জানানো নয়; বরং মশাবাহিত রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই