গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

বগুড়া কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু, চিকিৎসা নিয়ে স্ত্রীর অভিযোগ

জেলা প্রতিনিধি, বগুড়া

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩১ এএম ২০২৬
বগুড়া কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু, চিকিৎসা নিয়ে স্ত্রীর অভিযোগ
ছবি

সোহরাব হোসেন

বগুড়ার ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (৪৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে কারাগারে দীর্ঘদিন অসুস্থ থাকার পরও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রনি খাতুন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেনের মৃত্যু হয়।

সোহরাব হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের রহম আলী হাজীর ছেলে। পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি প্রচারে হামলা ও ভাঙচুরের মামলায় গত ২ আগস্ট তাঁকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সোহরাব হোসেনের তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোহরাব হোসেনের স্ত্রী রনি খাতুন অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আপত্তি উপেক্ষা করে বাউল গানের আসর, অংশ নিলেন নারী শিল্পীরাও
২৪ অক্টোবর ২০২৬

আপত্তি উপেক্ষা করে বাউল গানের আসর, অংশ নিলেন নারী শিল্পীরাও

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তি ও অভিযোগ ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ...

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং
২৩ অক্টোবর ২০২৬

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ অব্যাহত থাকায় রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং বাতিল হতে...

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অ...

গাজীপুরে বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, ভর্তি দুজন
২৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, ভর্তি দুজন

গাজীপুর সদর এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে