গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী
ছবি

শবনম বুবলী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য উৎসবটিতে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন তিনি। 

 

এমন সম্মাননা পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের আনন্দের কথা ভাগ করে নেন বুবলী। 

 

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। 

 

এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”


পুরস্কারের নেপথ্যে থাকা পুরো টিমকে স্মরণ করে বুবলী আরও বলেন, “‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।” 

 

সেই সঙ্গে উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। সবশেষে দর্শকের প্রতি ভালোবাসা প্রকাশ করে বুবলী যুক্ত করেন, “আমার দর্শকদের জানাই বিশেষ ধন্যবাদ। 

 

আপনাদের ভালোবাসা ও অবিরাম সমর্থন আমাকে প্রতিটি অভিনয়ে আরও শেখার, নতুনভাবে বেড়ে ওঠার এবং সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারটি আমার জন্য যেমন আশীর্বাদের, তেমনই এক বড় দায়িত্ব।” 

 

সামনের দিনগুলোতে আরও সুন্দর গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন এই নায়িকা।

ডিসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে