গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লাইফটাইম পুরস্কারে না করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৩৩ এএম ২০২৬
লাইফটাইম পুরস্কারে না করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ
ছবি

ছবি সংগৃহীত

পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ভারতের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ৭৬ বছর বয়সেও নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করার আগ্রহ হারাননি তিনি। আর সে কারণেই বারবার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন এই গুণী অভিনেতা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় বাপস আউঙ্গা’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার মানে যেন আপনার কাজ শেষ। আপনাকে নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই। আমি এই ধারণা মানি না। আমার কাজ এখনো শেষ হয়নি। সামনে আরো অনেক পথ চলা বাকি। আমি আরো ভালো গল্প ও ভালো সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিনয়ের প্রতি তার নিষ্ঠা, কর্মস্পৃহা এবং সৃজনশীলতার প্রতি অটুট বিশ্বাসের প্রশংসা করেছেন।

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয়জীবন শুরু করেন নাসিরুদ্দিন শাহ। এরপর *হাম পাঁচ*, *কর্মা*, *জলওয়া*, *মালামাল*, *স্পর্শ*, *পার* এবং *ইকবাল*সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদিকে ইমতিয়াজ আলী পরিচালিত *‘ম্যায় বাপস আউঙ্গা’* প্রযোজনা করেছে বিড়লা স্টুডিওস, অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট ও উইন্ডো সিট ফিল্মস। মোহিত চৌধুরী ও শিবাশিস সরকারের প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছে। প্রযোজকদের আশা, শিগগিরই ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে।

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে