গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা, আলোচনায় অভিনেত্রী তাং ওয়েই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩৯ এএম ২০২৬
৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা, আলোচনায় অভিনেত্রী তাং ওয়েই
ছবি

চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই -ছবি সংগৃহীত

চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত বুধবার (২২ জুলাই) তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সুখবর জানানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভেসে যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী।

তাং ওয়েইয়ের প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। সুখবরটি জানাতে তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি আবেগঘন ছবি প্রকাশ করেন। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। এর সঙ্গে নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও প্রকাশ করা হয়।

প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।’

সন্তানসম্ভবা হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই কয়েক মাস ধরে এ নিয়ে নানা গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ উপস্থিত হওয়ার পর সেই আলোচনা আরো জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে তিনি গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। তখন তাং ওয়েই লিখেছিলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’

গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর সন্তান জন্মের গুঞ্জন আবারো ছড়িয়ে পড়ে। অবশেষে বুধবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান হয়।

কে এই তাং ওয়েই: ১৯৭৯ সালে চীনে জন্মগ্রহণ করা তাং ওয়েই অভিনয়জীবন শুরু করেন ২০০৪ সালে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বড় পরিচিতি আসে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত চলচ্চিত্র ‘লেট অটাম’-এর মাধ্যমে। এই চলচ্চিত্রের শুটিং চলাকালেই দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়। প্রায় এক দশক পর এবার পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান, একটি পুত্রসন্তান।

পরিচালক কিম তে-ইয়ং ‘লেট অটাম’সহ একাধিক প্রশংসিত চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। অন্যদিকে তাং ওয়েই চীনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের অভিনয়গুণে বিশেষ স্থান করে নিয়েছেন।

দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনকে আনন্দের উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সানা/ডিসি/আপ্র/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের
১৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের

নারীদের চেহারা, শরীর, বয়স কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-তামাশা ও কনটেন্ট তৈরির প্রবণতার বিরুদ্ধে সর...

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে