গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ওয়াংচুক অনশন ভাঙুন’: সরকারকে প্রীতি জিনতার যে বার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:২৬ এএম ২০২৬
‘ওয়াংচুক অনশন ভাঙুন’: সরকারকে প্রীতি জিনতার যে বার্তা
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষা ব্যবস্থা সংস্কারসহ আরও কয়েক দাবিতে ভারতের সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বলিউডের আরও অনেকের মত এই সংকটের অবস্থানের সমধান চাইছেন নব্বইয়ের অভিনেত্রী প্রীতি জিনতাও। তিনি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। 

পাশাপাশি সিজেপির আন্দোলনে সমর্থন জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভাঙারও অনুরোধ জানিয়েছেন প্রীতি। 

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির পরিস্থিতি। আন্দোলনকারীদের সোমবারের‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে রূপ নেয় দিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই কর্মসূচিতে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কাঁদুনে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। সিজেপির দাবি, এতে বহু শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হন।


তবে দিল্লি পুলিশ ওই অভিযোগ খণ্ডন করে দাবি করে, আন্দোলনকারীরা উগ্র আচরণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এই সহিংসতায় জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় তারা। এর আগে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলনে সমর্থন জানিয়ে আমরণ অনশনে বসেছেন ৫৯ বছর সোনম ওয়াংচুক। 

 

শনিবার তাকে হাসপাতালেও নেওয়া হয়। এদিকে সিজেপি ও তাতে শামিল হওয়া আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বলিউডের অনেকেই। লস অ্যাঞ্জেলসে বসবাসকারী প্রীতি বিজেপি সংসারের কাছে অনুরোধ জানিয়ে সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমি আশা করব সরকার সোনম ওয়াংচুক এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একটি অর্থপূর্ণ আলোচনা শুরু করবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়।” সোনম ওয়াংচুককে উদ্দেশ্য করে অভিনেত্রী বলেন, “দয়া করে আপনার অনশন ভাঙুন সোনম। এই লড়াইয়ের মত আপনার স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। 

 

আপনি এবং ছাত্ররা ভারতের ভবিষ্যৎ এবং আমাদের যুবসমাজের জন্য লড়ছেন।” প্রীতির কথায়, “আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণের এই লড়াইয়ে প্রত্যেক ছাত্রছাত্রী এবং সোনমের প্রতি আমার আন্তরিক ও অবিচল সমর্থন রইল। আপনার সবার শক্তি আরও বৃদ্ধি পাক।”

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই