গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে। 

সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ। 

এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। 

বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।’


তবে এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রতি দ্বিমুখী আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। 

নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

 

তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা। যদিও এ বিষয়ে কিয়ারা আদভানির পক্ষ থেকে কোনো বক্তব্যে মেলেনি।

ডিসি/আপ্র/২০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে