গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:০৩ এএম ২০২৬
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
ছবি

ছবি সংগৃহীত

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ্ববাসীর নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীত প্রযোজক ও ডিজে সানজয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি। 

এনবিসির জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে তারা ফুটবল বিশ্বকাপের থিমসং ‘সির সির’ লাইভ পরিবেশন করেন। বিশেষ স্পোর্টস-থিমে সাজানো এই পর্বে তাদের পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। 

সানজয়ের তৈরি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ও পপ ফিউশনের প্রাণবন্ত বিটে কণ্ঠ ও নাচে মঞ্চ মাতান নোরা ফাতেহি। 

পারফরম্যান্সের আগে অনুষ্ঠানের উপস্থাপকদের সঙ্গে আলাপকালে বৈশ্বিক এই আয়োজনের অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথাও জানান তিনি।

 


বিশ্বমঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা সম্পর্কে নোরা বলেন, “এটি সত্যিই একটি দারুণ এবং গর্বের অনুভূতি। ফুটবল এমন একটি খেলা, যা সারা বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। 

আর গানের মাধ্যমে এই উদযাপনের অংশ হতে পারাটা চমৎকার এক অভিজ্ঞতা।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পারফরম্যান্সের ভিডিওতে দেখা যায়, নিজের স্বভাবসুলভ ছন্দে কিবোর্ড ও মিক্সিং কনসোলে লাইভ মিউজিক নিয়ন্ত্রণ করছেন সানজয়। তাঁর তালে মুহূর্তেই বদলে যায় পুরো স্টুডিওর আবহ। 

বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ ফুটিয়ে তুলতে বিভিন্ন দেশের পতাকা হাতে একঝাঁক নৃত্যশিল্পীও তাদের সঙ্গে যোগ দেন।


সানজয়ের তৈরি এই গানের রিদম এতটাই সংক্রামক ছিল যে, পরিবেশনার শেষ দিকে ‘টুডে শো’র উপস্থাপকেরাও নিজেদের ধরে রাখতে না পেরে মঞ্চে উঠে সানজয় ও নোরা ফাতেহির সঙ্গে নাচ ও উদযাপনে মেতে ওঠেন। বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

সেখানে ওয়েস্টার্ন পপ ও ইডিএমের সঙ্গে এশীয় সংগীতের অনন্য ফিউশন তৈরি করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক জনপ্রিয় ট্র্যাক উপহার দিয়ে তিনি নিজের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছেন। 

আমেরিকান মূলধারার টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানে সানজয়ের লাইভ পারফরম্যান্স গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর শক্তিশালী অবস্থানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

ডিসি/আপ্র/০২/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল
২৭ অক্টোবর ২০২৬

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার এবং মামলার দুই আসামির জামিন বাতিলে...

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

ক্ষুব্ধ সোহেল রানা
২৬ অক্টোবর ২০২৬

ক্ষুব্ধ সোহেল রানা

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে