গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একদিনে ১২ শুটিংয়ে চমকে দিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
একদিনে ১২ শুটিংয়ে চমকে দিলেন অমিতাভ বচ্চন
ছবি

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন -ছবি সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কাজের প্রতি নিষ্ঠা ও কর্মস্পৃহা আবারো আলোচনায় এসেছে। ৮৩ বছর বয়সেও তার টানা কাজের রুটিন দেখে বিস্মিত হয়েছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সম্প্রতি একদিনেই অমিতাভ ১২টি বিজ্ঞাপনের শুটিং এবং দুটি স্টিল ফটোশুট সম্পন্ন করেছেন। দীর্ঘ ও ব্যস্ত সেই দিনের পরও তিনি গভীর রাতে ব্লগে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের কাজের দর্শন তুলে ধরে তিনি লিখেছেন, ‘কাজ মানে কাজ, কাজ মানে কাজ, কাজ মানে কাজ।’

অমিতাভ আরো জানান, ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই সম্পর্ক কখনও বিচ্ছিন্ন হওয়া উচিত নয়।

অভিনেতা তার দৈনন্দিন প্রস্তুতি ও পেশাদার শৃঙ্খলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি কাজের আগে তিনি কঠোর প্রস্তুতি নেন এবং যেকোনো পরিস্থিতিতেই পেশাদার মনোভাব বজায় রাখার চেষ্টা করেন। তার এই কর্মনিষ্ঠা ও পরিশ্রম দেখে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন।

বলিউডের এই মহাতারকা বর্তমানে কাজ করছেন একাধিক প্রকল্পে। এর মধ্যে অন্যতম বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮২৮ এডি’র সিক্যুয়েল, যেখানে তিনি অশ্বত্থামা চরিত্রে অভিনয় করবেন। প্রথম পর্বে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল।

দীর্ঘ কর্মজীবনের পরও অমিতাভ বচ্চনের এই অবিরাম কর্মযাত্রা তাকে নতুন প্রজন্মের কাছেও আলাদা করে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরছে।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে