গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৪ এএম ২০২৬
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ পারফর্মেন্স এর খবর তো আগেই জানা, এবার ফিফার অফিসিয়াল মিউজিক অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত প্রযোজক সানজয়। 

একই অ্যালবামে বিশ্বের নামকরা সংগীত তারকাদের সঙ্গে তার উপস্থিতি আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানজয় নিজেই এই খবর নিশ্চিত করেন। 

তিনি জানান, দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল হিসেবে ফিফার মতো বৈশ্বিক মঞ্চে নিজের গান অন্তর্ভুক্ত হওয়া তার জন্য গর্বের মুহূর্ত। প্রতিবেদনে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে তার গান ‘সির সির’ অন্তর্ভুক্ত হয়েছে। 

এই ট্র্যাকে নোরা ফাতেহি ও ভেজড্রিমসহ একাধিক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে পারফর্মেন্সে থাকছেন তিনি। চলতি বছর এপ্রিলেই  বলিউডের বাদশাহ ও নোরা ফাতেহির সঙ্গে তার নতুন গান সাজন রে মুক্তি পায়।


একই অ্যালবামে শাকিরা, দ্য রোলিং স্টোনস, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় ও রেমার মতো বিশ্বখ্যাত সংগীত তারকার গানও স্থান পেয়েছে। ফলে এটি বিশ্বসঙ্গীতের অন্যতম বৃহৎ বহুজাতিক সংগীত প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। 

 

বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক একজন ইডিএম (ইলেকট্রনিক ডান্স মিউজিক) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। 

ইলেকট্রনিক ও ফিউশন ঘরানার সংগীতে তার কাজ ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত—বিশেষ করে বলিউড ও আরবান পাঞ্জাবি মিউজিক ঘরানায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। 

এরই মধ্যে তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস ও অ্যাশ কিংসহ আরও অনেকে। সংগীত ক্যারিয়ারে সানজয় বলিউডের সংগীত অঙ্গনেও কাজ করেছেন।

 একাধিক জনপ্রিয় হিন্দি গানের সংগীত প্রযোজনা ও অ্যারেঞ্জমেন্টে যুক্ত থাকার মাধ্যমে তিনি বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন বলে জানা যায়। 

 

সমসাময়িক হিন্দি ও ফিউশন সংগীতের বিভিন্ন প্রজেক্টে কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে