গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
দীপু দাসকে পুড়িয়ে হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে বলিউডের জাহ্নবী
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় শিল্পীদের উদ্বেগ প্রকাশ নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঝেমধ্যেই তারা হতাশা ও উদ্বেগের কথা জানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে একটি পোস্ট দেন জাহ্নবী। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতির সমালোচনার পাশাপাশি দীপু দাসের হত্যার নিন্দা জানান।

কিন্তু সেই মন্তব্যের পরই অনলাইনে সমালোচনার মুখে পড়েন শ্রীদেবীর মেয়ে। তার পোস্টের পর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী তাকে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। এরপর অনেকেই জাহ্নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকেন।

এরপর জাহ্নবীর ভক্তরাও সরব হন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে জাহ্নবীর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে নীরব থাকেননি ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি নিজেই আগে ভিডিও তৈরি করেছেন। তাই এই ইস্যুতে জাহ্নবীকে সমালোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরো বলেন, তিনি ঘুরিয়ে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা তারকার নাম দেখে ভয় পান না।

উল্লেখ্য, বলিউডের নানা বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য ধ্রুব রাঠী আগেও আলোচনায় এসেছেন। এর আগে রণবীর সিংয়ের একটি চলচ্চিত্রের প্রচার ও নির্মাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেছিলেন।

বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে জাহ্নবী কাপুর ও ধ্রুব রাঠীর এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে