গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫১ এএম ২০২৬
এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া
ছবি

ছবি সংগৃহীত

 যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন শিল্পক্ষেত্রে অসাধারণ কৃতিত্বকে সম্মান জানানো হয় এ আয়োজনে। 

 

এটি যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক পুরস্কার হিসেবে পরিচিত। পাশাপাশি বিশেষ বহুসাংস্কৃতিক সম্মাননাও প্রদান করে। জানা গেছে, অনুষ্ঠানের পঞ্চম আসরে সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

গোল্ড গালা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, প্রিয়াঙ্কা চোপড়া পাবেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।


অন্যদিকে, জেট লি ও সিমু লিউ পাবেন যথাক্রমে ‘গোল্ড লেজেন্ড অনার’ ও ‘গোল্ড মোগল অনার’। তালিকায় আরো আছেন চার্লস মেলটন, এইলিন গো ও রেবতী অদিতি।


ক্যাপশনে আরো উল্লেখ করা হয়, বোয়েন ইয়াং একটি বিশেষ মনোলগ দিয়ে সন্ধ্যার সূচনা করবেন। দ্বিতীয় অংশ শুরু করবেন আসিফ আলী, সাগর শেখ ও পূর্ণা জগন্নাথ। থাকছে হেইলি কিয়োকোর একটি পারফরম্যান্স। 

এ বছর গোল্ড হান্ড্রেডের প্রতিনিধিত্ব করে এজেই, থেরেসিয়া গোউ, তেজস্বী মনোজ ও ব্রেট বোল্টন নিজ নিজ শিল্পক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। অনুষ্ঠানের পর পরই শুরু হবে বিলবোর্ড ও গোল্ড হাউজ প্রতিষ্ঠাতাদের পার্টি। সেখানে পারফর্ম করবেন ড্র্যাগ রেস তারকা নিমফিয়া উইন্দ ও প্লাস্ক টায়ারা। 

থাকছে জো তাসলেমের ডিজে সেট, মেবলিন নিউইয়র্ক উপস্থাপিত সেলিব্রিটি কারাওকে রুম, ভিকির কাস্টম ফটো বুথ ও ডিনারে পাণ্ডা এক্সপ্রেসের বিশেষ আয়োজন। 

 

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া সুসময় পার করছেন। ভারতে তিনি অভিনয় করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘বারাণসী’তে। এসএস রাজামৌলি পরিচালনা করছেন সিনেমাটি। এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াংকা। 

 

বারাণসীতে তিনি স্ক্রিন শেয়ার করবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারের বিপরীতে। সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আসছে এই অভিনেত্রীর ‘সিটাডেল’ দ্বিতীয় সিজন। 

 

রুশো ব্রাদার্সের পরিচালনায় এ সিরিজে তার বিপরীতে আছেন রিচার্ড ম্যাডেন। প্রিয়াঙ্কা চোপড়া আবারো এজেন্ট নাদিয়া শাহ চরিত্রে ফিরবেন।আগামী ৬ মে স্ট্রিম হবে ‘সিটাডেল সিজন টু’।

 

ডিসি/আপ্র/২৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

ক্ষুব্ধ সোহেল রানা
২৬ অক্টোবর ২০২৬

ক্ষুব্ধ সোহেল রানা

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচা...

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
২৬ অক্টোবর ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে