গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ এপ্রিল ২০২৬

মেনু

ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিলেন ডাকাত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫৪ এএম ২০২৬
ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিলেন ডাকাত
ছবি

ছবি সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী, যিনি ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত। পঞ্চাশ-ষাটের দশকে তার অভিনয় ও সৌন্দর্য যেমন দর্শকদের মুগ্ধ করত, তেমনি তার জনপ্রিয়তার প্রভাব ছিল অবিশ্বাস্য। একবার মধ্যপ্রদেশের চম্বলের এক দুর্ধর্ষ ডাকাত ছুরি দেখিয়ে খোদ মীনা কুমারীর অটোগ্রাফ আদায় করে নিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর স্মৃতিটি পুনরায় উঠে এসেছে।

ঘটনাটি ছিল মীনা কুমারীর কালজয়ী সিনেমা ‘পাকিজা’র শুটিং চলাকালীন। সিনেমার পরিচালক ও স্বামী কামাল আমরোহীর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরী যাচ্ছিলেন মীনা কুমারী। পথিমধ্যে চম্বলের জঙ্গলে তাদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। জনমানবহীন সেই স্থানে হঠাৎ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ধরে এবং একদল সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নেমে আসে।

ডাকাতদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন মীনা ও কামাল। সে সময় ডাকাত দলের সর্দার অমৃত লাল চম্বল তাদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী নিজের পরিচয় দিয়ে জানান যে তারা শুটিংয়ের জন্য এসেছেন। ‘শুটিং’ শব্দটি শুনে প্রথমে ডাকাতরা খেপে যায়, কারণ তারা ভেবেছিল পুলিশ তাদের ওপর গুলি চালাতে এসেছে। পরে কামাল আমরোহী বুঝিয়ে বলেন যে তারা সিনেমার শুটিং করতে এসেছেন।

পরিচয় জানার পর অমৃত লাল কিছুটা শান্ত হন এবং জানতে পারেন অন্য গাড়িতে মীনা কুমারী বসে আছেন। অমৃত লাল ছিলেন মীনা কুমারীর একজন অন্ধ ভক্ত। তিনি অবিলম্বে অভিনেত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান এবং তার অটোগ্রাফ চান। কিন্তু সঙ্গে কলম বা কাগজ না থাকায় নিজের হাতের ছুরি বের করেন অমৃত লাল। এতে মীনা কুমারী চরম আতঙ্কিত হয়ে পড়েন।

ডাকাত সর্দার বলেন, মীনা কুমারী যদি ছুরি দিয়ে তার হাতে নিজের নাম লিখে দেন, তবেই তিনি তাদের গাড়ি ছাড়বেন। অনেকটা বাধ্য হয়েই ছুরি দিয়ে ডাকাতের হাতে নিজের নাম খোদাই করে অটোগ্রাফ দেন মীনা কুমারী। এরপর সেই ডাকাত সর্দার নিজের লোক দিয়ে গাড়িতে পেট্রোল ভরে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মীনা কুমারী ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’ ও ‘আজাদ’-এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। তবে তার ব্যক্তিগত জীবন ছিল বিষাদময়। স্বামী কামাল আমরোহীর সঙ্গে বিচ্ছেদ এবং একাকিত্বের কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মাত্র ৩৯ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এই কালজয়ী অভিনেত্রীর মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমস

এসি/আপ্র/২৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কখনো হাল ছাড়িনি : মিম
২৫ এপ্রিল ২০২৬

কখনো হাল ছাড়িনি : মিম

চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম।সম্প্রতি এক সাক্ষাৎকারে ন...

ঢাবিতে যুদ্ধবিরোধী কনসার্টে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
২৫ এপ্রিল ২০২৬

ঢাবিতে যুদ্ধবিরোধী কনসার্টে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্...

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যু

ছোট পর্দা ও চলচ্চিত্রের অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)...

আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলমগীর
২৫ এপ্রিল ২০২৬

আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলমগীর

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর হোসেনকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে আজীবন সম্মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই