গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলমগীর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৭ এএম ২০২৬
আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলমগীর
ছবি

কিংবদন্তি অভিনেতা আলমগীর হোসেনকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে -ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর হোসেনকে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠান। সেখানেই তার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সম্মাননা প্রদান পর্বে তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আফরান নিশো, সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন শাম্মি ইসলাম নীলা। সংগীতে বিশেষ অবদানের জন্য ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

আয়োজকদের তথ্যমতে, এবারের আসরে মোট ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শক ভোট ও জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখা সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি উদ্যোগ।

১৯৯৯ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার আয়োজন প্রতি বছর দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি দিয়ে আসছে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
১০ সেপ্টেম্বর ২০২৬

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্...

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি
১০ সেপ্টেম্বর ২০২৬

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি

হলিউডে হাসির অভিনেতা হিসেবেই অ্যাডাম স্যান্ডলারের পরিচিতি সবচেয়ে বেশি। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, ক...

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই