গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন রূপে পর্দায় ফিরছেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:১৭ এএম ২০২৬
তিন রূপে পর্দায় ফিরছেন আয়ুষ্মান খুরানা
ছবি

ছবি সংগৃহীত

বলিউড পাড়ায় গত এক দশকে আমূল পরিবর্তন এসেছে। দর্শকদের রুচি এখন আর কেবল মেগাস্টারদের গ্ল্যামারে সীমাবদ্ধ নেই, তারা রূপালি পর্দায় খুঁজছেন জীবনঘনিষ্ঠ গল্প। আর এই ধারার অন্যতম কাণ্ডারি আয়ুষ্মান খুরানা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অর্থবহ গল্পের মেলবন্ধন ঘটিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 

২০২৬ সালে আয়ুষ্মানের ঝুলিতে থাকা তিনটি ছবি তার সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে আয়ুষ্মান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন ঘরানার তিনটি সিনেমা ‘পতি পত্নী অউর ও দো’, ‘উড়তা তীর’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সম্পর্কের টানাপড়েন এবং ভুল বোঝাবুঝির এক দারুণ রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। হালকা মেজাজের হলেও গল্পটি আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রাসঙ্গিক এক চিত্র ফুটিয়ে তুলবে।


‘উড়তা তীর’ এই ছবিটি একেবারেই ছকভাঙা নির্মাণের। আয়ুষ্মানের চিরাচরিত ঘরানার বাইরে গিয়ে এখানে অন্য এক আয়ুষ্মানকে দেখা যাবে, যা দর্শকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

‘ইয়ে প্রেম মোল লিয়া’ এটি একটি নিখুঁত পারিবারিক গল্পের সিনেমা। যেখানে ভারতীয় সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে। 

নিজের চরিত্র বাছাই প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা জানান, তিনি কোনো ছক কষে ছবি নির্বাচন করেন না। বরং একজন দর্শক হিসেবে যে চিত্রনাট্য তার মন ছুঁয়ে যায়, সেটিকেই তিনি আপন করে নেন। তার মতে, একই বছরে তিনটি সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করা যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বের। 

বর্তমানের সচেতন দর্শক যে গৎবাঁধা গল্পের বাইরে নতুন কিছু খোঁজেন, আয়ুষ্মানের প্রতিটি কাজই তার প্রমাণ। 

আয়ুষ্মানের এই নতুন তিন যাত্রায় সঙ্গী হয়েছেন বলিউডের তিন প্রভাবশালী প্রযোজক ভূষণ কুমার, করণ জোহর এবং সুরজ বরজাতিয়া। 

বড় পর্দার এই অভিজ্ঞ কারিগরদের ছোঁয়ায় ছবিগুলো বক্স অফিসে এবং দর্শক মনে নতুন মাত্রা যোগ করবে।

 

ডিসি/আপ্র/২৩/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
১০ সেপ্টেম্বর ২০২৬

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্...

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি
১০ সেপ্টেম্বর ২০২৬

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি

হলিউডে হাসির অভিনেতা হিসেবেই অ্যাডাম স্যান্ডলারের পরিচিতি সবচেয়ে বেশি। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, ক...

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই