গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিভোর্স হলে ৩৫০ কোটি টাকা ও সমুদ্রমুখী বাড়ি চান বিজয়ের স্ত্রী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
ডিভোর্স হলে ৩৫০ কোটি টাকা ও সমুদ্রমুখী বাড়ি চান বিজয়ের স্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার সঙ্গে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম-এর সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে খোরপোশের অঙ্ক নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সঙ্গীতা খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপি দাবি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকার সমান। পাশাপাশি তিনি চেন্নাইয়ে একটি সমুদ্রমুখী বাড়িও চেয়েছেন।

অন্যদিকে, বিষয়টি আদালতের বাইরে মীমাংসার পক্ষপাতী বিজয় সর্বোচ্চ ৩৫ কোটি রুপি পর্যন্ত দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে। ফলে দুই পক্ষের দাবির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে আইনি প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান আলোচনার মধ্যেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে সক্রিয় থাকায় নির্ধারিত শুনানির তারিখ পেছানোর আবেদন করেন বিজয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন আগামী ১৫ জুন নির্ধারণ করেছে।

এসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে