গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার বর্ণিতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:২০ এএম ২০২৬
এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার বর্ণিতা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে জমকালো আয়োজনে বিজয়ী হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি; ট্রফি হাতে তার একটি বিশেষ ছবি এখন আলোচনায়।

নিজের ফেসবুক পেজে বর্ণিতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে ঘুমিয়ে আছেন তিনি। তার বুকের কাছে পরম মমতায় জড়িয়ে ধরা লাক্স সুপারস্টারের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি।

বর্ণিতা লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’

ভক্তদের ভালোবাসায় সিক্ত বর্ণিতা আরো জানান, তিনি এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুক্রবার সন্ধ্যায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

উল্লেখ্য, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের লড়াইয়ে টিকে ছিলেন পাঁচজন প্রতিযোগী। সাত বছর বিরতির পর অনুষ্ঠিত এই আসরটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। চূড়ান্ত আসরে বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে বর্ণিতা এখন দেশের নতুন গ্ল্যামার কন্যা হিসেবে নিজের যাত্রা শুরু করলেন।

এসি/আপ্র/০৪/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা
২৭ অক্টোবর ২০২৬

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা

হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত—এভাবেই নতুন ছবিতে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জ...

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল
২৭ অক্টোবর ২০২৬

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার এবং মামলার দুই আসামির জামিন বাতিলে...

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে